ঘুষ ও দুর্নীতি
মোংলা কাস্টমসের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবি
মোংলা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, দুর্নীতি, অনিয়ম ও ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। রোববার দুপুরে মোংলা কাস্টমস হাউসের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে ওই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অপসারণের দাবিতে কাস্টমস কমিশনারের কাছে স্মারকলিপি দেন ব্যবসায়ীরা।